
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২৩
এস চাঙমা সত্যজিৎ, চট্টগ্রাম বিভাগঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারী-২০২৩ সোমবার সকাল ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে মানিকছড়ি উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ জয়নাল আবেদীন, মাসিক আইন শৃংখলা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, মানিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম, মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আইউবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এ. রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ-উজ-জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা, উপজেলা মডেল মসজিদের ঈমাম আহমদুল হক, মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারী সার্জন, রনি কুমার দে প্রমুখ।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ ঃ