
মানিকগঞ্জে লাইনম্যানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন।
,মানিক গঞ্জ জেলা প্রতিনিধি :১২ অক্টোবর ২০২০
মানিকগঞ্জের দৌলতপুরের জিয়নপুর ইউনিয়নের আবু ডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে এক লাইনম্যান মৃত্যুর ঘটনায় রোববার (১১ অক্টোবর) বিকেলে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিদ্যুৎ কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, জিয়নপুরের আবু ডাঙ্গা এলাকার গ্রাহক অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়নপুর অভিযোগ অফিস থেকে লাইনম্যান রাজুকে ঘটনাস্থলে পাঠানো হয়। অফিস থেকে তাকে জানানো হয় ওই লাইন বন্ধ রয়েছে। সেখানে গিয়ে খুঁটি থেকে তার বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল রশিদ মৃধা বলেন, ওই ঘটনার কারও কোনো গাফিলতি আছে কি তা জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। এর জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হরিরামপুর ঝিটকা অঞ্চলের ডিজিএম মাহবুবুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের বলা হয়েছে।