
প্রকাশিত
মিন্টু খন্দকার শেরপুর
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সহজ ও স্বপ্নময় করতে মানবিক উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা।
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ভাওয়াল বদরে আলম কলেজে ভর্তিচ্ছু মো: সামিউল ইসলাম সোহাগসহ সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন ন্নেছা সরকারি কলেজ এবং আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট আহবাবুল হাসান নুপু, আগামী দিনের প্রেসিডেন্ট রোটারিয়ান খলিলুর রহমান এবং পিপি রোটারিয়ান সৈয়দা লুবানা নাজ আলম পি এইচ এফ।
বক্তারা বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তারা।