

প্রকাশিত
রাকিবুল হাসান(রকি)
শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে একুশে টিভির সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে একদল সাংবাদিক এমন খবরে ছুটে যায় বি.এম হায়দার আলী নামে এক স্থানীয় সাংবাদিক।
জানা যায় স্থানীয় সাংবাদিক বি.এম হায়দার আলী অভিযুক্তদের পরিচয় জানতে চাইলে একুশে টিভির পরিচয়দানকারী রবিউল ইসলাম রনি সহ একদল সাংবাদিক তাকে ঘিরে ধরে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন।
এই ঘটনায় ভুক্তভোগী দৈনিক মানবজমিনের সাংবাদিক বিএম হায়দার আলী বলেন, “শিবচরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আমি তাদের পরিচয় জানতে চাই। এতেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার ছবি ব্যবহার করে কিছু মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই অপপ্রচারকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক মহল।
একজন দক্ষ ও উদীয়মান সাংবাদিককে নিয়ে এমন ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবচরের সিনিয়র সাংবাদিকরা।
জানা যায়, গত ৪ আগস্ট কয়েকজন ব্যক্তি নিজেদের একুশে টিভির সাংবাদিক পরিচয় দিয়ে শিবচর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে প্রবেশ করে কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ ও চাঁদাবাজির চেষ্টা চালায়। এসময় তাদের সন্দেহজনক আচরণ দেখে সাংবাদিক বিএম হায়দার আলী তাদের পরিচয় জানতে চান। এতে পরিচয়দানকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগ উঠেছে, একুশে টিভির পরিচয়দানকারী রবিউল ইসলাম রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় সাংবাদিক রনি বি.এম হায়দার আলীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ায় এবং তাকে হুমকি দেয়। এরই জের ধরে পরবর্তীতে রবিউল ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অখ্যাত অনলাইন পোর্টালে সাংবাদিক হায়দার আলীর ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে।
শিবচর উপজেলার স্থানীয় সাংবাদিকরা জানান, বিগত আওয়ামীলীগ আমলে শিবচরে একমাত্র নির্যাতিত সাংবাদিক বিএম হায়দার আলী। তিনি, ওই সময় বিএনপিপন্থী থাকায় সৈরাচার আওয়ামীলীগপন্থী সাংবাদিকরা বিভিন্ন সময় হায়দার আলীকে মানসিক এমন কি শারীরিক নির্যাতন করে। শিবচরের একমাত্র সাংবাদিক হায়দার আলী যিনি জুলাই আন্দোলনে নিজের জীবনের মায়া ত্যাগ করে ছাত্রজনতার পাশে থেকে সংবাদ সংগ্রহ করেন। সাংবাদিক হায়দার আলীর কাজের প্রতি ইর্ষান্বিত হয়ে কিছু চাঁদাবাজ তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়। এতে সাংবাদিকদের সুনামক্ষুন্ন হয়।


















আপনার মতামত লিখুন :