
প্রকাশিত,২৪,মে,২০২১
স্বপন চন্দ্র রায়, জেলা প্রতিনিধি, দিনাজপুর :
ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র কালাম মিয়া, যশাই উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র খাদেমুল ইসলাম (১৩) ঘুরতে বের হন নদী পাড়ে। উদ্দেশ্য গোসল করে বাড়ী ফেরা। কিন্তু তাদের নজরে পড়ে নদীর ধারে বড় শ্বশান এলাকায় একটি অরক্ষিত ঘরে একটি শিব মূর্তীর। কালাম মিয়া ইট দিয়ে ঢিল মেরে মূর্তির মাথা ভেঙ্গে ফেলেন। আর হাত ভাংগেন হাফিজুল ইসলাম। খাদেমুল ইসলাম তাদের কাজে সহোযোগীতা করেন। পরে তারা গোসলে নামেন নদীতে। মূর্তি ভাঙ্গার অপরাধে স্থানীয় গ্রাম পুলিশ তাদের আটক করে পুলিশে দেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর এলাকায়। ভাংচুরকারীদের বাড়ী চন্দ্রপুর হাফেজ ডাঙ্গা গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ হাফিজুল ও
খাদেমুলকে আটক করেছে। আটক হওয়া দুই ছাত্র এ প্রতিনিধি কে বলেন, সে সময় মাথায় কি চেপে ছিল জানি না। হঠাৎ করে আমরা কাজটি করে ফেলেছি।। বুঝতে পারিনি আমাদের এই পরিনতি হবে।
মডেল থানার ওসি ইমাম জাফর বলেন, তার কৌতহল বশতঃ মূর্তিটি ভাংচুর করেছে। তারা তা স্বীকার করেছে।থানায় মামলা হয়েছে।