
প্রকাশিত, ১৫ জানুয়ারি, ২০২১
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় শুক্রবার ভোরে থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ীর এ এস আই হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিচালি বোঝায় করিমন যোগে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে,এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে,ডুমুরতলা-সাঁকোরখাল ফাঁকা মাঠের মধ্যে পাকা রাস্তার উপর হইতে বিছালী ভর্তি করিমন গাড়ী তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত আসামি জাহিদুল ইসলাম ডুমুরিয়া থানার বাহাদুরপুর গ্রামের কাশেম আলীর পুত্র।এই বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।