
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন পুনাক গোপালগঞ্জ জেলার সভানেত্রী তানজিনা শেলী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমাসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সবার সম্মিলিত উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় ভাষা শহিদদের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ঐক্যের প্রতীকে।
উল্লেখ্য, গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে আরও দৃঢ়ভাবে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা