
প্রকাশিত
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে সরকারি বিআরএস রেকর্ডভুক্ত সড়কের উপর অবৈধভাবে দেয়াল নির্মাণের চেষ্টা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহল সড়কটি দখল করে দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে, যার ফলে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনের এমন নীরব ভূমিকায় জনমনে অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় এই সড়ককে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।