

প্রকাশিত
আয়নাল ইসলাম,।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে বর্ণাঢ্য আয়োজনে দায়িত্ব গ্রহণ করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক রোকনুজ্জামান রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহকে একটি আধুনিক ও আদর্শ জেলায় রূপান্তর করাই তার মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা জুড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


















আপনার মতামত লিখুন :