প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের কদম রসুল পুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন ইকবালের নিজ কার্যালয়ে বিকাল পাঁচটা ৩০ মিনিটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোহাম্মদ ফজলুল হক, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মোঃ শফিকুল ইসলাম দুলাল, এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,।
পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।