
প্রকাশিত,২৬, নভেম্বর,২০২৩
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দলের বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে উল্লেখ করা হয়।
ময়মনসিংহ ১- জুয়েল আরেং, ময়মনসিংহ-২- শরীফ আহমেদ,
ময়মনসিংহ-৩ - নিলুফার আঞ্জুম পপি,
ময়মনসিংহ-৪ - মোহিত উর রহমান শান্ত,
ময়মনসিংহ -৫ - আবদুল হাই,
ময়মনসিংহ-৬- মোসলেম উদ্দিন,
ময়মনসিংহ-৭- হাফেজ রুহুল আমিন মাদানী,ময়মনসিংহ-৮- আব্দুস সাত্তার,
ময়মনসিংহ-৯ - আব্দুস সালাম, ময়মনসিংহ-১০- ফাহমি গোলন্দাজ বাবেল,ময়মনসিংহ-১১- কাজিম উদ্দিন আহমেদ ধনু।