
প্রকাশিত, ২১-১২-২০২০
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহ: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৭৫০০ কেজি চিনিসহ ডিলার আব্দুল বারীকে (৭০) গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত মো. আব্দুল বারী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সোল হাসিয়া এলাকার মৃত মিয়া বক্সের ছেলে। সে বর্তমানে সিএমবি রোড এলাকায় ভাড়া বাসা বসবাস করেন।
রবিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বিকালে নগরীর খাগডহর সিএমবি মোড় এলাকার মেসার্স বারি স্টোরে অভিযান চালিয়ে অবৈধ মজুদকৃত টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪ বিএসপি মেজর মো. ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খাগডহর সিএমবি মোড় এলাকায় মেসার্স বারি স্টোর থেকে ৫০ কেজির ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এ সময় টিসিবি’র ডিলার মো. আব্দুল বারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল বারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একজন ডিলার। তিনি দীর্ঘ দিন যাবৎ টিসিবির নিয়মনীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বেশি লাভের আশায় চিনি অবৈধভাবে তার দোকানে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে