
প্রকাশিত,০৭, এপ্রিল,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার ৬ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাতে মোটরসাইকেলে অভিনব কায়দায় নিয়ে যাওয়া ৬০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।
জানাগেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মিনহাজ, এসআই নিরুপম নাগ গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন চেকিংয়ের সময় অত্র থানাধীন চকছত্রপুর গুদারাঘাট অবস্থান করে চেকপোষ্ট করা কালীন সময়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী একসাথে যাওয়ার সময় মোটরসাইকেল দাঁড়ানোর সংকেত দেয়।পরে মোটরসাইকেল নিয়ে দাঁড়ানোর পর তাদের চেক করা হলে বাদল চৌধুরী ওরফে টুন্ডা বাদল (৫৫) রুমা আক্তার ইতি (২৫)এর কাছ থেকে ও অভিনব কায়দায় মোটরসাইকেলের সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।