
প্রকাশিত,০৬, আগস্ট,২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০,জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎকালে একদিনের হিসেবে সর্ব্বোচ্চ।
এদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে- ময়মনসিংহের ৫ জন, নেত্রকোনার ৬ জন, টাঙ্গাইলের ২জন, জামালপুরের ২ জন ও গাজীপুরের একজন রয়েছেন।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা ১৪ জনের মধ্যে- ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, নেত্রকোনার ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও শেরপুরের একজন রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।
এছাড়া ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৩৯ জন রোগী। এর মধ্যে ২৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। বিষয়টি জানিয়েছে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খায়রুল আলম।