

প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহ -১০ (গফরগাঁও পাগলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৮২১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
তার নির্বাচনে বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও নেতা কর্মীগণ ফুলেল মালায় শুভেচ্ছা জানান।
গফরগাঁও উপজেলা বিএনপির নেতা কর্মীরা তাকে ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান।
কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয় করে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ আসনের মোট ১১১টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে আখতারুজ্জামান বাচ্চু পেয়েছেন ৭৪৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান(হাঁস প্রতীক)পেয়েছেন ৬৬৪২৪ ভোট। ফলে ৮২১৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আখতারুজ্জামান বাচ্চু।
প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং তার বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব এবি সিদ্দিকুর রহমানে শক্ত অবস্থান লড়াই কে চ্যালেঞ্জিং করে তোলে।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আখতারুজ্জামান বাচ্চুকে অভিনন্দন জানান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি,আলহাজ্ব মুশফিকুর রহমান।
বিজয়ী হয়ে নব নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলমতের ঊর্ধ্বে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কমিটমেন্ট।


















আপনার মতামত লিখুন :