
প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২২
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫, টিতে নৌকা, ৬টি স্বতন্ত্র প্রার্থী জয়ী।
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে ৫ম ধাপে নান্দাইল উপজেলার ১১,টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধ বার (৫ জানুয়ারি ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
নান্দাইল ইউপি নির্বাচনের ফলাফল
নান্দাইল ১১ ইউপি ফলাফল
২নং মোয়াজ্জেমপুর - নৌকা
৩নং নান্দাইল - বিদ্রোহী
৪নং চন্ডীপাশা - বিদ্রোহী
৫নং গাংগাইল - বিদ্রোহী
৬নং রাজগাতি - বিদ্রোহী
৭নং মুশুল্লী - নৌকা
৮নং সিংরইল - বিদ্রোহী
৯নং আচারগাঁও - বিদ্রোহী
১০নং শেরপুর - নৌকা
১১নং খারুয়া - নৌকা
১২নং জাহাঙ্গীরপুর - নৌকা
নান্দাইল উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৫টিতে এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।
আওয়ামীলীগ প্রার্থীরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদে মোছা তাছলিমা আক্তার,
মুশুল্লী ইউনিয়ন পরিষদে মোঃ ইফতেখার উদ্দিন ভূইয়া,শেরপুর ইউনিয়ন পরিষদে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া,
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদে কামাল উদ্দিন এবং খারুয়া ইউনিয়ন পরিষদ মোহাম্মদ কামরুল হাসনাত ভূইয়া ।
স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করছেন নান্দাইল ইউনিয়ন পরিষদে মোশাররফ হোসেন কাজল,
চন্ডীপাশা ইউনিয়নে পরিষদে মোঃ শাহাবুদ্দিন ভূইয়া,
গাংগাইল ইউনিয়ন পরিষদে মোঃ আসাদুজ্জামান, রাজগাতি ইউনিয়ন পরিষদে মোঃ ইফতেখার মমতাজ, সিংরাইল ইউনিয়ন পরিষদে সাইফুল ইসলাম এবং আচারগাঁও মোঃ রফিকুল ইসলাম রেনু জয় লাভ করেছেন।