
প্রকাশিত,২৫, সেপ্টেম্বর,২০২২
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
দেশব্যাপী বিএনপি'র চলমান কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎতের লোডশেডিং, জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ত্রিশাল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক।ত্রিশাল উপজেলা বিএনপি'র সাবেক সাঃ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপি সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ত্রিশাল উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল। এসময় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।