
প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাস টিয়া গ্রামে জোসনা বেগম (৫০) এক গৃহিণীর সাপে কামড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭,মার্চ) উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসটিয়া গ্রামের মোঃ নঈম উদ্দিনর স্ত্রী জোসনা বেগম প্রতিদিনের মতো ঘর ঝাড়ু দেওয়া,ঘর গোছানো, গৃহিণীর প্রতিদিনের কাজগুলি করছিল, কাজের সময় ঘরের আঙিনায় রাখা মাটির হাঁড়িতে হাত ঢুকালে সে চিৎকার করে বলে আমাকে সাপে কামড় দিয়েছে, চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করে সাপে কামড়ের রোগীর মৃত্যু হয়েছে বলে জানান।
মৃত্যুর খবর শুনে মুহূর্তেই হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে ভাড়ি হয়ে যায়বাতাস।