
প্রকাশিত, ২৮-১১-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার ্্
ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ইকবাল হোসেন সুমন।
আসন্ন গফরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী চুড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি এসএম ইকবাল হোসেন সুমন।
শনিবার (২৮ নভেম্বর) আওয়ামীলীগ সংসদয়ি বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে দলীয় প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন বলেন, পৌরসভা নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পাওয়ায় মহান রাব্বুল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি ।
সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামীলীগ সভাপতি, জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সম্মানীত সদস্যবৃন্দ ও আমাদের মাননীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপির প্রতি।
আশা করছি গফরগাঁও পৌরবাসি আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবেন।
ঘোষনা অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর, ভোট গ্রহন ২৮ ডিসেম্বর।