
প্রকাশিত,১৮, জুলাই,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
শোক সংবাদ,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার,বারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সকলের প্রিয় মানুষ বদরুল আলম বধু ভাই আজ সকাল ১০টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তার মৃত্যুতে বারবাড়িয়া ইউনিয়ন বিএনপিতে নেমে আসে শোকের ছায়া।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
আজ ১৮, জুলাই বাদআসর মরহুমের নিজ বাড়ি উত্তন্নপাড়ায় জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায়, নিজ এলাকার স্থানীয়,সহ বিএনপি'ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। জানাজায় উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব এ বি সিদ্দিক রহমান, সাবেক এমপি ফজলুর রহমান সুলতান সাহেবের ছেলে, মুশফিকুর রহমান, পৌর বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ময়মনসিংহ জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ আলম মিয়া। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শাহ আব্দুল্লাহ আল মামুন, সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শহিদুর রহমান, লংগাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম সুজন,
রাওনা ইউনিয়নের সাবেক সভাপতি, সাঈদ মাস্টার,
উপজেলা যুবদলের সম্মানিত সদস্য ও রাও না ইউনিয়ন যুবদলের সভাপতি, আতিকুর রহমান বাবুল, সহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবর্গ জানাজায় অংশ নিয়েছেন।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন গফরগাঁও উপজেলা বিএনপি।