
প্রকাশিত,২৬, মার্চ,২০২২
হানিফ খান/আশরাফুল আলম মামুনঃ
সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতাল, এতিমখানা ও থানায় খাবার বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা।
শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল-কলেজ ও পুলিশ প্রশাসনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চেয়ারম্যান, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খান মানিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সালাউদ্দিন পলাশ,
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও
যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়নাল ইসলাম, /দেশ সময়,