
প্রকাশিত,৩০, নভেম্বর,২০২৩
নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুড়া গ্রামের কাজল সরকারের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার , (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের বখুড়া গ্ৰামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু , ঐ গ্রামের কাজল সরকারের ছেলে ফাহাদ (০৪) বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়
বাড়ির উঠানে ছোট শিশুটি খেলা করতে ছিল কখন যে পুকুরের পানিতে পড়ে যায় রান্নাঘরে থাকা শিশুটির মা বুঝতে পারেনি
রান্নাঘর থেকে এসে মা ছেলে দেখতে না পেয়ে হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়লে বাড়ির অন্যান্য লোকজন শিশুর খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে - না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে শিশুটির সন্ধান করেন।
পুকুরের পানিতে অনেকক্ষণ সন্ধান করে শিশু ফাহাদ কে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে সজনরা গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ রাশিদুল ইসলাম, তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বে ই শিশুটির মৃত্যু হয়েছে।
মুহূর্তেই স্বজনদের কান্নায় বাড়ি হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগ।