
প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২৩
গফরগাঁও প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মো: আলফাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলফাজ ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর আলফাজ বেলা এগারোটার দিকে বাড়ির পাশের সুতিয়া নদীতে খরা জালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার পরিবার ও স্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে থাকা খরা জালের বসার ভাঙা মাচা দেখে সন্দেহ হয়। পরে লোকজন নদীর পানিতে নেমে তল্লাশির করে। খরা থেকে ১০০ মিটার দূরে বিকেল আলফাজের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।