
প্রকাশিত,২০, নভেম্বর,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎভৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু।
উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের ১ নং গলির ষোলহাসিয়া গ্রামে ্ফুটবল বিশ্ব কাপের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ শামীম(১৭) নামে এক জনের মৃত্যু হয়েছে।
এসময় মুহাম্মদ সাজ্জাদ নামে অপর একজনকে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শামীম পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের মুহাম্মদ হামিদুলের ছেলে।
আহত মুহাম্মদ সাজ্জাদ একই এলাকার মুহাম্মদ শামছুল হকের ছেলে বলে জানা গেছে।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমানুল্লাহ আমান, মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তিনি বলেন অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সন্ধ্যায় আর্জেন্টিনার সাপোর্টার শামীম, সাজ্জাদ, এরা চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুটির উপর পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাদেরকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে, , পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামীমের মৃত্যু হয়,আর সাজ্জাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থাও আশঙ্কা জনক।
তাদের এই আবেগ ও মৃত্যুর কোন দাম নেই সে দেশের মানুষের কাছে। কারণ এমন পাগলামি করতে কোন দেশ যুক্তি বুদ্ধি দেয়নি।