
প্রকাশিত,২০, জানুয়ারি,২০২৪
নিজস্ব প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়িগাড়ী ও মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সায়েম আকন্দ (২১)নামে মাদ্রাসার ছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত সায়েম আকন্দ উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বাংলাবাজার গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে বলে জানা গেছে।
শনিবার সকালে গফরগাঁও -ভালুকা সড়কে ভারৈল গন্ডগ্ৰাম নামকএলাকয় ঘটনাটি ঘটে।
জানা যায়, সায়েম আকন্দ আঠারো দানা বড় মাদ্রাসার আলেমের ছাত্র।
সে শনিবার (২০, জানুয়ারি ) সাকালে মসজিদ থেকে মোটরসাইকেল করে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি গাড়ী সাথে সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আসমা উল ইসলাম রুম্পা তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানান হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পকেটে পাওয়া মোবাইল থেকে নিহতের পরিবারকে অবগত করেন পরে নিহতের পরিবারের লোকজন ও নিহতের বাবা হেলাল উদ্দিন আকন্দ ঘটনাটি নিশ্চিত করেন।