
প্রকাশিত,২০, ডিসেম্বর,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক,স্কুল ছাত্রী নিহত ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গফরগাঁওয়ের ধামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী নিশিথা আক্তার, ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়া মেয়ে। সে কান্দি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিশিথা আক্তার গফরগাঁও উপজেলার মহিরখারুয়া গ্রামে তার মামী সাদিয়া আক্তারের বাবার বাড়ি বেড়াতে আসেন। পরে সেখান থেকে মঙ্গলবার বিকেলে মামী সাদিয়াকে সাথে নিয়ে নিশিথা তার নানা বাড়ি শিলাসী গ্রামে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
রিকশায় করে মামীর সাথে নানা বাড়ি যাচ্ছিলেন নবম শ্রেণির ছাত্রী নিশিথা আক্তার (১৪)। পথে হঠাৎ তার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। ওই সময় রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতান মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আয়নাল ইসলাম/দেশ সময়