প্রকাশিত,১৯, আগস্ট,২০২১
মনির হোসেন শাওনঃ
মনোহরদী প্রেস ক্লাবে কম্পিউটার উপহার দিলেন নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন। বৃহস্পতিবার শিল্পমন্ত্রনালয়ে, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি শ্যামল মিত্র ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম এর হাতে একটি ডেস্কটপ কম্পিউটার হস্তান্তর করেন।
এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেন, সুন্দর ও আলোকিত মনোহরদী বিনির্মাণে প্রেস ক্লাবের ভূমিকা অপরিসীম। তিনি ইতিপূর্বে মনোহরদী প্রেস ক্লাবের একটি ভবন তৈরি করে দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।