
প্রকাশিত,১৮,মে,২০২১
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক পরোয়ানা মূলে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ০৪ জন ও পূর্বের মামলায় ০১ জন সর্বমোট ০৫ জন আসামী গ্রেফতার”
১৫/০৫/২০২১ইং তারিখ অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামাল সাহেব এর সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ সাহেব এর তদারকিতে এসআই/ আব্দুল আউয়াল, সঙ্গীয় এএসআই/ মোজাম্মেল হকসহ ফোর্সদের সহায়তায় ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন, পিতা- মৃত আউয়াল দেওয়ান, সাং- ঠেটালিয়া, থানা- মতলবউত্তর, জেলা- চাঁদপুরকে জিআর- ৩৪৭/৯৪(মতলব), মতলব থানার মামলা নং- ০৬, তারিখ- ১৬/০৬/১৯৯৪ইং, প্রসেস নং- ২১২/১৯, মূলে গ্রেফতারসহ তিনি পরোয়ানা মূলে আরো ০১ জন আসামী গ্রেফতার করেন। মোট ০২ জন আসামী।
তাছাড়াও এসআই/ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং- ৭৬/১৬, উত্তরখান থানার মামলা নং- ১৩(৯)১৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৭/৯(১), প্রসেস নং-১৪৭৫/১৭ মূলে মোঃ সোহেল রানা বেপারী, পিতা- শেখ ফরিদ বেপারী, সাং- জোড়খালী, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই/ সোহাগ ওয়ারেন্টভুক্ত আসামী মোহাম্মদ আলী, পিতা- মোঃ দুলাল মিয়া, সাং- বড় মরাধোন, থানা- মতলবউত্তর, জেলা- চাঁদপুরকে মাগোজোর ফাঁড়ির জিডি নং- ৩৮৮, ধারা- ১৬০(খ), জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুর, প্রসেস নং- ২১৫২/২০ মূলে গ্রেফতার করেন এবং এসআই/ ইব্রাহীম পূর্বের নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।