
প্রকাশিত,০৯, মার্চ,২০২৩
সুমন আহমেদঃ
চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়লো মানবাধিকার কর্মীর ঘরবাড়ি । ২৭ তারিখ শনিবার বিকাল ৪.৩০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ভুক্তভোগী লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সাধারণ সম্পাদক, সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লবাইরকান্দী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
সোহরাফ হোসেনের ছোট ভাই সোহাগ হোসেন জানান, আমার বড় ভাই মানবাধিকার কর্মী। সে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদ এর সাধারণ সম্পাদক থাকা কালীন মতলব উত্তরে মাদক, ইভটিজিং, ও সমাজ বিরোধী যে কোন কাজে প্রতিবাদ করতো।
এক সময় মতলব উত্তর তথা দূর্গাপুর ইউনিয়নের মাদকের ছড়া-ছড়ি ছিলো, সোহরাফ হোসেন লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্ব দূর্গাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স ঘোষণা করা হয়।
মাদকের সকল স্পটে সোহরাফ হোসেনের নেতৃত্বে অভিযান করা হয়।
বলা হয় লবাইরকান্দীতে কোন মাদক কারবারী থাকতে পারবে না।
শনিবার বিকাল ৪.৩০ মিনিটে সকল মাদক-কারবারী ও স্থানীয় সন্ত্রাসীরা মিলে লবাইরকান্দী সমাজ কল্যান সংসদের সাধারণ সম্পাদক এর বাড়ীতে আগুন দেয়।
বাড়ীতে থাকা লোকজন আগুন দেখে ডাক চিৎকার শুরু করে, তাদের বাড়ী-ঘরে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়।
এছাড়াও মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস আশার পূর্বেই চোখের সামনে আমাদের ঘরের ব্যবহার্য জিনিসপত্রসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তার ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে মাঝ রাস্তায় যাওয়ার পর ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে। তাই আমরা উক্ত স্থান থেকেই ফিরে আসি।