
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী–-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্ত্রীসভায় ডাক পেয়েছেন। এ বিষয়ে তাঁর ব্যক্তিগত সহকারী মো. আলআমিন নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব¡ পেতে যাচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা ও দশমিনা অঞ্চলজুড়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জয়ী হন নুরুল হক নুর। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৬ হাজার ৮২৪ ভোটে হারিয়ে নির্বাচিত হন। দীর্ঘ ২৫ বছর পর গলাচিপা ও দশমিনা অঞ্চলের জনগণ মন্ত্রীত্বের সুখবর পাওয়া প্রসঙ্গে উৎসাহে উদ্বেলিত।
গত কয়েকদিন ধরে জেলা ও উপজেলাএলাকার প্রত্যন্ত স্থানগুলো ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের মুখেমুখেএকটাই আলোচনা নুর মন্ত্রী হচ্ছেন কি হচ্ছেন না? শেষ পর্যন্ত এই অপেক্ষার অবসান ঘটিয়ে নুরুল হক নুর আজই মন্ত্রীসভায় শপথ গ্রহণ করবেন। স্থানীয়রা আশা করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে গলাচিপা– ও দশমিনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হবে এবং এই উপজেলা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের একটি রোল-মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। নির্বাচন পরবর্তী বিভিন্ন পর্যায়ের অবস্থান ও জনসাধারণের প্রতিক্রিয়া বিশ্লেষণে দেখা গেছে, নুরের জনপ্রিয়তা এবং নিয়োগ-সংক্রান্ত খবর অঞ্চলটিতে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে উল্লেখযোগ্য উন্নয়নকাজের মাধ্যমে বাস্তবে রূপ নেবে বলে আশাবাদী স্থানীয়রা।