
প্রকাশিত,৩০,মে,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
আবারো ভারতের সাথে ৪র্থ বারের মতো স্থল বন্দর বন্দের মেয়াদ ১৪জুন পর্যন্ত বাড়লো।
শনিবার (২৯ মে)পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়। ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত আরও ১৪ দিনের জন্য বর্ডার বন্ধের মেয়াদ বলবৎ থাকবে১৪জুন।
ভারতের ভেরিয়েন্ট করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরে।
এক্ষেত্রে প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।
প্রথম দফায় ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ শেষ হয় গত ৯ মে। দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়।তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত আছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর্,
৩০/৫/২১