
প্রকাশিত,৩১, জুলাই,২০২৩
রাকিবুল হাসান আহাদ, ক্রাইম রিপোর্টারঃ
গত ৭/৭/২৩ইং তারিখে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজারের সামনে একটি অজ্ঞাতনামা বাসের সাথে সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী আহত ও একজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে জয়দেবপুর থানায় নিহত আব্দুস সাত্তারের বড় ভাই বাদী হয়ে ৮/৮/২৩ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইফুল ইসলাম সালনা হাইওয়ে থানা তিনি অত্যন্ত সুকৌশলে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দুর্ঘটনাকারী বাসটিকে সনাক্ত করেন। বাসটি ও বাসের চালক হেলপার দুর্ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় ঘাতক বাসটির সন্ধান পাওয়া যাইতেছিল না। শেষ পর্যন্ত চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ সাইফুল ইসলাম এএসপি সার্কেল গাজীপুর হাইওয়ে ও বিআরটি এর সহযোগিতায় বাসের নাম্বারটি সংগ্রহ করতে সক্ষম হয়।
যাহার নম্বর ময়মনসিংহ ব-১১-০১২৩ তারপর বিভিন্ন রোডে খোঁজাখুঁজি করতে করতে ময়মনসিংহ শম্ভুগঞ্জ ব্রিজের নিকট একটি গোপন গ্যারেজের আস্তানা হইতে ঘাতক বাসটিকে অদ্য ৩১/৭/২৩ইং তারিখে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পাইয়া গাড়ির মালিক,চালক ও হেলপার পালাইয়া যায়। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বর্তমানে বাসটি পুলিশ হেফাজতে আটক আছে বলে নিশ্চিত করেছেন এস আই সাইফুল ইসলাম।