
হৃদয় হোসাইন, পাবনা ঃ
শৃঙ্খলা- নিরাপত্তা- প্রগতি কে সামনে রেখে পাবনার বেড়া মডেল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
এসময় থানাধীন বিভিন্ন আইনশৃঙ্খলার সমস্যা সম্ভাবনা কথা তুলে ধরে আলোচনাও মতবিনিময় করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃমাসুদ আলম অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)পাবনা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল)কল্লোল কুমার দত্ত।
সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার।উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
উপজেলা পরিষদ ভাইছ চেয়ারম্যান মেজবাহ মোল্লা,পৌর প্যানেল মেয়র রাইসুল ইসলাম তারেক ।
কৈটলা,চাকলা,নতুনভারেঙ্গা,হাটুরিয়া-নাকালিয়া,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ইউপি সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে নানাদিক সমস্য ও সমাধানের কথা তুলে ধরে আলোচনা করেন।এসময় মাসুদ আলম বলেন পুলিশ সব সময় জনগণের পাশে আছে।প্রত্যাক ওর্য়াডে থানা পুলিশের বিটপুলিশিং আছে বিটপুলিশিং এর মাধ্যমে এলাকার সকল চুরি,ডাকাতি,মাদক,জুয়া সহ অপরাধ এর তথ্য সবার আগে পুলিশকে জানান।অপরাধী যত শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।সঠিক সময় সঠিক তথ্য পুলিশ কে জানান।
হৃদয় হোসাইন
পাবনা