
যশোর জেলা প্রতিনিধি ঃ
যশোরের শার্শার নাভারন থেকে ১হাজার৪০কেজি ভারতীয় চন্দন কাঠ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে বর্ডারগার্ড বিজিবি)।
মঙ্গলবার(১০নভেম্বর)সন্ধায় নাভারন সাতক্ষীরা মোড় থেকে চন্দন কাঠের এ চালানটি আটক হয়।আটকৃত ট্রাক নং-ঢাকা মেট্রো ড১৪-০৫৭৩।ট্রাক ফেলে আসামিরা পালিয়ে যায়।
বেনাপোল কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড় থেকে চন্দন কাঠের এ চালান সহ বহনকারী একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটকৃত চন্দন কাঠের মুল্য এক কোটি ৫৬ লাখ টাকা। তবে বিজিবির উপস্তিতি বুঝতে পেরে গাড়ির চালক পালিয়ে যায়। উদ্ধারকৃত চন্দন কাঠ সহ ট্রাকটি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
১০/১১/২০


