
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে পোর্টথানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর দক্ষিনপাড়াস্থ আসামীর বসত বাড়ীর শয়নকক্ষের চৌকির নীচ থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটক আসামী হলো, বেনাপোল পোর্টথানার নারানপুর দক্ষিণপাড়া গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা এবং পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।