
প্রকাশিত,১০, সেপ্টেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের
বেনাপোল পৌরগেট সংলগ্ন মটরসাইকেল ও বাস মূখোমূখি সংঘর্ষে মটরসাইকেল চালক ওমর ফারুক (৪৫)নামে একজন নিহত হয়েছে।
রবিবার (১০সেপ্টেম্বর)রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।নিহত চালক শার্শা থানার বড় বাড়িয়া গ্রামে আলী কদর এর ছেলে।
নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান যশোর বেনাপোল গামী লিজা পরিবহন(যশোর জ - ১১০০১৭)বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল( যশোর হ- ১২১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায়।মোটর সাইকেলের অপর অজ্ঞাতনামা যাত্রী গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
লাশ উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হবে।
প্রেরক
সোহাগ হোসেন বেনাপোল
১০/০৯/২০২৩