
প্রকাশিত,০২, এপ্রিল,২০২২
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোল বন্দরে শ্রমিকদের ওপরে বোমা হামলার ঘটনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ এপ্রিল)রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃত আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন, বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী,মৃত খালেকের ছেলে ইফতেখার রনি, ও ভবেরবেড় গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে ফারুক হোসেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান,গত ২৮ মার্চ বেনাপোল বন্দর দখলের চেষ্টায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক বোমা সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় ৭ জনকে আটক করা হয়েছে।আটকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর,
২/৪/২২