
প্রকাশিত,৩১, অক্টোবর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ইমিগ্রেশনে আংটিতে ব্যবহৃত ৯ হাজার পিচ পাথর জ্বদ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।এ ঘটনায় কেউ আটক হয়নি।
রোববার(৩১অক্টোবর)দুপুরে চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে এ পাথর জব্দ করে শুল্ক গোয়েন্দা। তবে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
অভিযুক্ত যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার জালাল উদ্দীনের ছেলে।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন,পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে বের বের হওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করে। এসময় যাত্রীর ব্যাগ ও পরে শরীর তল্লাশী করে পকেটে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের ৯ হাজার পিচ পাথর পাওয়া যায়।প্রয়োজনীয় ব্যবস্থা জন্য পাথরসহ যাত্রীকে চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩১/১০/২০২১