
প্রকাশিত,১৯,ডিসেম্বর,২০২৩
বেনাপোল প্রতিনিধি্ঃ
যশোর ৮৫/১ শার্শা আসনে নির্বাচনী প্রচারের সময় নৌকা সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রাথী আশরাফুল আলম লিটনসহ ৬ নেতা,কর্মী। এসময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় এক ঘন্টা বন্দরের স্বাভাবিক পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বন্দরের সামনের একটি মার্কেটে অবরুদ্ধ হয়ে পড়ে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা। পরে পুলিশ এসে অবরুদ্ধদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ৩ শ্রমিক নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে।
আহতরা হলেন আ,লীগ নেতা
আজিবর,শাহাবুদ্দিন মন্টু,ইয়াসিন আরাফাত শান্ত ও রায়হান রহমান।
অর্থদন্ডপ্রাপ্ত ৩ বন্দর শ্রমিক নেতা হলেন, রাজু আহম্মেদ, মন্ডল ও আব্দুর রশিদ।
এদিকে এ হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বন্দর সড়কে বিক্ষোভ মিছিল বের করে। এতে আ,লীগের একাংসের নেতা,কর্মীরা অংশ নেয়। এঘটনায় নিরাপদ নির্বাচনী প্রচার নিয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন ও আইনের আইনের আশ্রয় নিবেন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লিটন।
জানা যায়, এবার দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর ১ আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন। ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন। রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে প্রায় এক যূগ ধরে দুই নেতার মধ্যে চলে আসছে দা,কুরাল সর্ম্পক্যের মত।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৯/১২/২৩