
প্রকাশিত,০৬, মার্চ,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫পিছ স্বর্ণ সহ ইব্রাহিম বেপারি(৩৫)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।আটকৃত স্বর্ণের ওজন (৫শ৮৩ গ্রাম )।
সোমবার (৬ মার্চে) সকালের দিকে বর্হিরগমনের স্ক্যানিং পার হলে গোয়েন্দা সদস্যরা সন্দেহ বশত আটক করে।তল্লাশি করে কোন কিছু পাওয়া না গেলে বেনাপোল রজনী ক্লিনিকে চেক করলে পেটের ভেতর কালো কসটেপ দিয়ে লুকানো স্বর্ণ দেখতে পাওয়া যায়।পরে স্বর্ণগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আটকৃত যাত্রী হলো মুন্সিগজ্ঞ জেলার মুন্সিগজ্ঞ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে যার পাসপোর্ট নং- (এ ০৩৮৩২৯৮০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারি সহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাকে আটকপূর্ব তল্লাশি করে কোন কিছু পাওয়া না গেলে বেনাপোল রজনী ক্লিনিকে চেক করলে পেটের ভেতর কালো কসটেপ দিয়ে লুকানো স্বর্ণ দেখতে পাওয়া যায়।পরে ৫পিছ স্বর্ণ তার পেট থেকে বাহির করা হয়।আটকৃত যাত্রীএবং স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
৬/৩/২৩