
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের শফি মোড়লের ছেলে সুজন মন্ডল (৩১)।
সোমবার (১০ আগস্ট) ভোর পাঁচটার সময় পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রাম পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ৯৭ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।