
প্রকাশিত,২৭, ফেব্রুয়ারি,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটারগান সহ ইব্রাহিম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
রোববার (২৭ফেব্রুয়ারি)বিকালে বেনাপোল সীমান্তের কাগজপুকুর বাজার থেকে অস্ত্রসহ আটক করা হয়। আটকৃত সস্ত্রাসী বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান, গোপন খবর আসে সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে।পরে অভিযান চালিয়ে অস্ত্র এক সন্ত্রাসী আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৭/২/২২