
প্রকাশিত,২৩, ডিসেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও ২ টি মোটরসাইকেলসহ তাছের আলী(৩৯) সুইট আহম্মেদ(২৭)হারুনা রশিদ(২৯) শরিফুল ইসলাম (৩০) নামে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশের গোয়েন্দা শাখা।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে, বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবা ১০ বোতল ফেনসিডিল এবং২ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৩/১২/২০২১