
প্রকাশিত,১৫, জানুয়ারি,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬০ লিটার দেশি মদ সহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানার পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারী) রাতে তাকে আটক করা হয়।
আটক টুনু বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃতঃ মতলেবের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে অভিযান চালিয়ে ৬০ লিটার দেশি মদ সহ টুনুকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৫/১/২৩