
প্রকাশিত,২৭, জুন,২০২৩
সোহাগ হোসেন বেনাপোল থেকে ঃ
যশোরের বেনাপোল ইমিগ্রেশনের সামনে থেকে ভূয়া পুলিশ আটক।
মঙ্গলবার ( ২৭জুন)বিকালে বেনাপোল ইমিগ্রেশন এর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে পুলিশ এর পোশাক পরিহিত অবস্থায় শান্ত আহমেদ (২৬) পিতাঃ সেতাব উদ্দিন,গ্রাম দোলাবাড়ি, থানা মান্দা, জেলাঃ নওগা। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করাকালীন বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এপিবিএন এর সদস্যদের সন্দেহের উদ্রেক হলে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করলে পোর্ট থানা পুলিশ এসে তার আইডি কার্ডের তথ্য যাচাই করে নিশ্চিত হয় সে পুলিশ না।
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বেনাপোল পোর্ট থানা নিয়ে যাওয়া হয়।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৭/৬/২৩