
প্রকাশিত,২৩, সেপ্টেম্বর,২০২৩
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশ জানায়,শার্শা থানাধীন ধান্যখোলা সাকিন্থ জনৈক আরব আলী হাজীর বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীরা হলো,বেনাপোল থানার ধান্যখোলা গ্রামের আমির হোসেনের ছেলে আঃ হান্নান (২৭) ও আমিরুল ইসলামের ছেলে আমির হোসেনের (৪২) উভয়সাং- ধান্যখোলা থানা- শার্শা।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৩/৯/২০২৩