
প্রকাশিত,৪এপ্রিল,২০২১
সোহাগ হোসেন বেনাপোল ঃ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মোমিনুর রহমান (৩৬)নামে এক ইউপি সদস্যকে মটর সাইকেল সহ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার(৪মে) সকাল৮টার দিকে আটক ট্যাংকি মোড় থেকে আটক করা হয়।আটকৃত আসামি পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের মেম্বর ও সাইদুর রহমানের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান,বিজিবির একটি টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল সহ তাকে আটক করেন।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন।আটকৃতে বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৪/৫/২১