
প্রকাশিত,১৪,মে,২০২১
বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোলে রাস্তায় বিচলি শুকাতে নিষেধ করায় কথিত আওয়ামী লীগের নেতার লাঠির আঘাতে প্রতিবেশি মনোয়ারা খাতুন(৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত কথিত নেতা নুরুজ্জামান ভবারবেড় গ্রামের মৃত দুখে মোল্লার ছেল। এবং অাহত নারী একই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
আহতের ছেলে সোহাগ জানান, প্রতিবেশি নুরুজ্জামানের স্ত্রী তাদের বাড়ির দোকানের সামনের রাস্তায় বিচলি/ পল নেড়ে দিয়ে রেখেছে বেশ কিছু দিন ধরে। এসময় অনেক বার নুরুজ্জামানের স্ত্রীকে বিচলি সরিয়ে নিয়ে অন্য যায়গায় নাড়তে বল্লেও শুনেনি কথা। তবে আজ দুপুরে রাস্তার উপর থাকা বিচলি সরিয়ে দিলে নুরুজ্জামান ও তার স্ত্রী তার মাকে মার ধর করে। এসময় তার মাকে প্রতিবেশিরা উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এবং বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দেয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার (এএসআই) মাসুম বিল্লা জানান, দুই পক্ষই থানায় এসে পাল্টা পাল্টি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৪/৫/২১