
প্রকাশিত,০২,আগস্ট,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বৃষ্টির অভাবে আমন চাষ করতে পারছে না দেশের সর্ব উত্তরের ও দেশের সবচেয়ে উচু জনপদ নীলফামারীর আমন চাষ ধান চাষীরা।
নীলফামারীর জেলা বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় যে বৃষ্টির কারনে অনেক আমন ধান চাষীরা তাদের কাক্খিত আমন ধানের চারা রোপণ করতে পারছে না বর্ষার মৌসুমে ও বৃষ্টির কারনে।
নীলফামারীর সদরের পলাশবাড়ী ইউনিয়ন নটখানা গ্রামের আমন ধান চাষী কামুল প্রামানিক, রহমান প্রামনিক, ভিসা রায় ও লাল বাবু রায়ের সাথে কথা হলে তারা জানান গত বছর আমরা অতি বৃষ্টির কারনে আমন ধান চাষ করতে পারিনি আর যা ও চাষ করেছি তাও বৃষ্টির কারনে নষ্ট হয়ে গেছিল কিন্তু এবার আমরা বৃষ্টির অভাবে আমন ধান এখনো লাগাতে পারছি না আর সেচ পাম্পের মাধ্যমে আমন ধান লাগাতে গেলে ও থাকছে না কারেন আর কারেন থাকলেও নেই ভোল্টেজ তাই এবার আমরা কিভাবে যে আমন ধান চাষ করবো সেটা নিয়ে চিন্তায় আছি।
এদিকে পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম এর সাথে কথা হলে তিনি বলেন বৃষ্টির অভাবে এবার নীলফামারীর আমন ধান চাষীরা বেশি আমন চাষ করতে পারছে না তবুও আমরা এবার জেলায় ১ লাখ ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে আমন বোরো ধানের চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে আর আর বিঘা প্রতি বোরো আমন ২৯ মন করে পাওয়ার ও আশা করা হয়েছে ।
এদিকে এবিষয়ে নীলফামারীর সদর উপজেলা জেলা কৃষি খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিকের সাথে কথা হলে তিনি বলেন অনাবৃষ্টির মধ্যে ও নীলফামারিতে এবার আমরা ১ লাখ ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে ভালো আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে যা আগের বছরে তা ছিলো না ।
আর এবছর রংপুর বিভাগের ৫ জেলায় ৬ লাখ ১২ হাজার ৪৫১ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ।