
প্রকাশিত,২১, ডিসেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে বিলুপ্ত প্রায় বন্য প্রাণী তক্ষকসহ তিন পাচারকারীকে গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব রেজওয়ান আহমেদ (পিপিএম)।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুদ রানা (৫৩), মোঃ ইদ্রিস আলী (৪৮), মোঃ শাহিন আলম (৪২)।
জিএমপি'র উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাসনের আউটপাড়া এলাকার সিদ্দিক হাজীর মালিকানাধীন জনৈক রফিক এর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে একটি তক্ষক জব্দ করা হয়।
তিনি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় মামলা রুজু করা হয়েছে।